IIT Mandi Internship 2026

স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য প্রশিক্ষণ, গরমের ছুটিতে কোন আইআইটি দেবে সুযোগ?

প্রতিষ্ঠানের ‘সামার ইন্টার্নশিপ’ প্রোগ্রামটি এক মাসের। তবে তা দু’মাসের মধ্যে সম্পূর্ণ করার সুযোগ পাবেন পড়ুয়ারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩১
IIT Mandi

আইআইটি মান্ডি। ছবি: সংগৃহীত।

হার্ডঅয়্যার ও সফটঅয়্যার অ্যানালিসিস টুলের মাধ্যমে গবেষণার বিভিন্ন পদ্ধতি শেখাবে আইআইটি মান্ডি। গ্রীষ্মকালীন অবসরে পড়ুয়াদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে প্রতিষ্ঠানের তরফে। এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। ইচ্ছুক পড়ুয়ারা এ জন্য অনলাইনেই আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া।

Advertisement

প্রতিষ্ঠানের ‘সামার ইন্টার্নশিপ’ প্রোগ্রামটি এক মাসের। তবে তা দু’মাসের মধ্যে সম্পূর্ণ করার সুযোগ পাবেন পড়ুয়ারা। ইন্টার্নশিপ শুরু হবে ২৫ মে থেকে। চলবে ২৪ জুলাই পর্যন্ত। প্রশিক্ষণ চলাকালীন পড়ুয়াদের ১০,০০০ টাকা বৃত্তিও দেওয়া হবে।

বিটেক বা বিই স্নাতক তৃতীয় বর্ষের পড়ুয়ারা ইন্টার্নশিপে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। অন্য দিকে, এমটেক বা এমই স্নাতকোত্তরের প্রথম বর্ষে পাঠরতেরাও আবেদন করতে পারবেন।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োসায়েন্সেস অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল সায়েন্সেস-সহ নানা বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকেরাও হাতেকলমে শিখিয়ে দেবেন নানা বিষয়।

পড়ুয়ারা এ জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। আগামী ৩০ মার্চ আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন