MBA Admission 2026

এমবিএ করতে চান! কর্মরতেরা পাবেন ভর্তি হওয়ার সুযোগ, আবেদনের শেষ দিন কবে?

কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম) সান্ধ্যকালীন এমবিএ করার সুযোগ দিচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১২:৪০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্নাতকদের জন্য সান্ধ্যকালীন মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করার সুযোগ। ওই কোর্সে ভর্তি হতে পারবেন কর্মরত ব্যক্তিরা। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-এর (এআইসিটিই) অনুমোদনপ্রাপ্ত সংশ্লিষ্ট কোর্সটি কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট-এ (আইআইএসডব্লিউবিএম) করানো হবে।

Advertisement

কারা আবেদন করবেন?

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকেরা ওই কোর্সটি করতে পারবেন। তাঁদের স্নাতক স্তরের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়াও, প্রার্থীদের আধিকারিক পদে কাজের দু’বছরের অভিজ্ঞতা থাকা জরুরি। পাশাপাশি, কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (সিম্যাট), ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউড টেস্ট (ম্যাট), জেভিয়ার অ্যাপ্টিটিউড টেস্ট-এর (জ্যাট) মতো যে কোনও একটি সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

কতদিনে কোর্স সম্পূর্ণ হবে?

দু’বছরের এমবিএ কোর্সটি চারটি সেমেস্টারের মাধ্যমে সম্পূর্ণ হবে। কোর্সের ক্লাস জুলাই মাস থেকে শুরু হতে চলেছে। কোর্স ফি হিসাবে ৬ লক্ষ ১০ হাজার টাকা ধার্য করা হয়েছে।

কী কী পড়ানো হবে?

বিজ়নেস স্ট্যাটিস্টিক্স, ফিন্যানশিয়াল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল ইকোনমিক্স, ডেটা অ্যানালিটিক্স-এর মতো একাধিক বিষয় এমবিএ কোর্সে করানো হবে। এ ছাড়াও বিশেষ পত্র হিসাবে মার্কেটিং ম্যানেজমেন্ট, ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রোডাকশন অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্ট এবং বিজ়নেস অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট-এর মতো বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকছে।

আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১,০০০ টাকা। ৩১ মে আবেদনের শেষ দিন। জুন মাস থেকে বাছাই করা প্রার্থীদের গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement
আরও পড়ুন