PhD Admission 2026

সিভিল, মেকানিক্যাল-সহ একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ! ভর্তির সুযোগ পাবেন চাকরিজীবীরাও

সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়াও মেটালার্জিক্যাল, মেটিরিয়ালস, ইনফ্রাস্টাকচার ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয়েও পিএইচডি করার সুযোগ পাওয়া যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

চাকরিজীবীদের উচ্চশিক্ষার সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান থেকে সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়াও মেটালার্জিক্যাল, মেটিরিয়ালস, ইনফ্রাস্টাকচার ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয়েও পিএইচডি করার সুযোগ পাওয়া যাবে।

Advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বরের তরফে পিএইচডি-র জন্য ভর্তি নেওয়া হবে। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ভর্তির আবেদন জানাতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তর স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশ করতে হবে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এও। এ ছাড়াও কর্মরত ব্যক্তিদের ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। তবেই ভর্তির আবেদন গ্রহণ করবে আইআইটি, ভুবনেশ্বর।

কোন কোন বিষয়ে পিএইচডি-র সুযোগ?

গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, সিভিল, মেকানিক্যাল, মেটিরিয়ালস, ইনফ্রাস্টাকচার, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট; আর্থ, ওশান অ্যান্ড ক্লাইমেট সায়েন্সেস বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ পাওয়া যাবে।

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তবে, মহিলা প্রার্থীদের ওই ফি দিতে হবে না।

Advertisement
আরও পড়ুন