MBA Admission 2026

বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতকোত্তর করার সুযোগ, বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণেরা কী ভাবে ভর্তি হতে পারবেন?

মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) বিষয়টি মিজ়োরাম বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে। ওই বিষয়টি নিয়ে পড়তে আগ্রহীদের একটি প্রবেশিকায় পাশ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৪:০৮

ছবি: সংগৃহীত।

বিশেষ প্রবেশিকায় পাশ করার পর এমবিএ করার সুযোগ। মিজ়োরাম বিশ্ববিদ্যালয় থেকে ওই বিষয়টি নিয়ে পড়া যাবে। এ জন্য পড়ুয়াদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন।

Advertisement

এমবিএ কোর্সে কী পড়ানো হবে?

ব্যবসা চালানোর জন্য বিশেষ কৌশল জানা প্রয়োজন। তা নিয়ে পড়াশোনার সুযোগ মেলে এমবিএ বিষয়টিতে। এ ছাড়াও নেতৃত্ব দেওয়ার দক্ষতা বৃদ্ধি, সঠিক ভাবে সব ধরনের মানুষের সঙ্গে কথা বলতে পারা বা, কঠিন সমস্যার মুখোমুখি হয়েও মাথা ঠাণ্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অর্জন— সবই শেখানো হবে।

কী ভাবে ভর্তি নেওয়া হবে?

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, যাঁরা কমন ইউনিভার্সিটি এন্টান্স টেস্ট (কুয়েট) উত্তীর্ণ হয়েছেন, কিংবা অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (ম্যাট) উত্তীর্ণ হয়েছেন— তাঁরা এমবিএ কোর্সে ভর্তি হতে পারবেন।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের তরফে একটি প্রবেশিকা নেওয়া হবে। পেপার বেসড টেস্ট (পিবিটি) অর্থাৎ খাতায়-কলমে পরীক্ষা হবে। যাঁরা পাশ করবেন, তাঁরাও উল্লিখিত কোর্সটি করতে পারবেন।

আগ্রহীদের অনলাইন পোর্টাল মারফত আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ২,৩০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের জন্য ২৫ মে পর্যন্ত পোর্টাল চালু থাকছে। পড়ুয়াদের ৩১ মে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে পরীক্ষা দিতে আসতে হবে।

Advertisement
আরও পড়ুন