NCSM Recruitment 2026

টেকনিশিয়ান-সহ একাধিক পদে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে যোগ্যতা যাচাই

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এর কলকাতার অফিসে সিনিয়র টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৪:৫৮
ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস।

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এ কর্মখালি। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তরফে সিনিয়র টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ আটটি।

Advertisement

সিনিয়র টেকনিশিয়ান পদে আবেদনকারীদের কার্পেন্ট্রি ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের কোনও সরকারি সংস্থায় ওই বিভাগের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

টেকনিশিয়ান পদে নিযুক্তদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া চাই। তাঁদের কার্পেন্ট্রি এবং ফিটার ট্রেডে আইটিআই শংসাপত্র থাকতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের অন্তত এক বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে এক বছরের জন্য কাজ চলবে। পারিশ্রমিক হিসাবে তাঁদের ২৬ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে। ১০ জুলাই উল্লিখিত পদের জন্য লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট হতে চলেছে। আগ্রহীদের সরাসরি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এর কলকাতার দফতরে আসতে হবে। কী কী নথি সঙ্গে রাখা দরকার, তা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন