PhD Admission 2026

পিএইচডি-র সঙ্গে মিলবে রিসার্চ ফেলোশিপ, কারা আবেদন করবেন? কী ভাবে ভর্তি নেওয়া হবে?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), সিকিম থেকে পিএইচডি করার সুযোগ পাবেন স্নাতকোত্তরেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৬:৫১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্বল্প কিংবা পূর্ণ সময়ের জন্য রিসার্চ ফেলোশিপ পাওয়ার সুযোগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), সিকিমের তরফে পিএইচডি করার পাশাপাশি ওই সুযোগ দেওয়া হবে। সম্প্রতি ওই প্রতিষ্ঠানের তরফে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সমাজ বিজ্ঞান-সহ বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং কলা শাখার বিভিন্ন বিষয়ে পিএইচডি-র জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

পিএইচডি চলাকালীন পড়ুয়ারা স্বল্প কিংবা পূর্ণ সময়ের জন্য রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বিজ্ঞান, কলা, ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার অধীনে স্নাতকোত্তর হতে হবে। স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা জরুরি। তবে, যাঁরা ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর হয়েছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।

এ ছাড়াও, যাঁরা চাকরি করতে করতে পিএইচডি করতে চান, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। শিক্ষা ক্ষেত্রে চাকরিরতদের অন্তত দু’বছর কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতেই হবে। অন্যান্য ক্ষেত্রের কর্মীদের ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

পিএইচডি সম্পূর্ণ করার জন্য প্রার্থীদের পাঁচ বছর পর্যন্ত সময় দেওয়া হবে। তবে অনুমতি সাপেক্ষে আরও দু’বছর অতিরিক্ত সময় মিলতে পারে। লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ভর্তি হওয়ার জন্য তাঁদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ১০ মে। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে জুলাই মাসের মধ্যে।

Advertisement
আরও পড়ুন