NTET Answer key 2026

প্রকাশিত হল এনটিইটি-র সম্ভাব্য আনসার কি, ভুল থাকলে মিলবে আপত্তি জানানোর সুযোগ

দেশ জুড়ে এনটিইটি-র তরফে ২৮ এপ্রিল আয়োজন করা হয় এই পরীক্ষার। সিবিটি মাধ্যমে ২ ঘণ্টার পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউধর্মী প্রশ্ন ছিল। ৫০ শতাংশ নম্বর পেলেই উত্তীর্ণ বলে গণ্য করা হয়ে থাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৬:৫৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আয়ুষ চিকিৎসা পদ্ধতির খুঁটিনাটি পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। এ জন্য সর্বভারতীয় স্তরে আয়োজন করা হয় ন্যাশনাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট (এনটিইটি)। পরীক্ষা আয়োজনের দায়িত্বে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এনটিইটি-র প্রবেশিকারই সম্ভাব্য আনসার কি প্রকাশ করল এনটিএ।

Advertisement

পরীক্ষার্থীরা কেমন পরীক্ষা দিয়েছেন, তা জানা যাবে এই আনসার কি থেকেই। এনটিএ-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই আনসার কি লেখা লিঙ্কটি পাওয়া যাবে। সেখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ-ইন করলেই আনসার কি দেখতে পারবেন পরীক্ষার্থীরা। তারপর যদি কোনও উত্তর নিয়ে আপত্তি থাকে, তা-ও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। তবে সে ক্ষেত্রে প্রতি আপত্তি পিছু টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। ৩ মে রাত ১১টা ৫০-এর মধ্যে আপত্তি জানাতে হবে। এর পর সেই আপত্তিগুলি খতিয়ে দেখে এনটিএ-এর তরফে চূড়ান্ত আনসার কি প্রকাশ করা হবে।

দেশ জুড়ে এনটিইটি-র তরফে ২৮ এপ্রিল আয়োজন করা হয় এই পরীক্ষা। সিবিটি মাধ্যমে ২ ঘণ্টার পরীক্ষায় মোট ১০০টি বহু বিকল্পমূলক (এমসিকিউ) প্রশ্ন ছিল। পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেলেই উত্তীর্ণ বলে গণ্য করা হয়ে থাকে।

উল্লেখ্য, এনটিএ-র তরফে প্রতি বছর এনটিইটি-র আয়োজন করা হয়। যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে আয়ুর্বেদ, যোগাভ্যাস, নেচারোপ্যাথি, উনানি, সিদ্ধ এবং হোমিয়োপ্যাথি পড়াতে চান, তাঁদের জন্য যোগ্যতা নির্ণয় করা হয় এনটিইটি-র মাধ্যমে। যাঁরা এই সমস্ত বিষয়ে স্নাতকোত্তরোত্তীর্ণ, শুধুমাত্র তাঁরাই এই পরীক্ষা দিতে পারবেন।

Advertisement
আরও পড়ুন