EXMBA Admission 2026

কাজের পাশপাশি এগ্‌জ়িকিউটিভ এমবিএ! বিশেষ সুযোগ মিলতে পারে রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানে

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), রাউরকেলার তরফে এগ্‌জ়িকিউটিভ মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এক্স এমবিএ) কোর্সে স্নাতকদের ভর্তি নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৪:১২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কাজের অভিজ্ঞতা থাকলে স্নাতকেরাও এমবিএ করার সুযোগ পাবেন। স্নাতকোত্তর স্তরে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ভর্তি নেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), রাউরকেলা। প্রতিষ্ঠানের তরফে এগ্‌জ়িকিউটিভ মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন-এর (এক্স এমবিএ) জন্য মোট ৫০টি আসন বরাদ্দ করা হয়েছে।

Advertisement

যে কোনও বিষয়ে স্নাতকেরা ওই কোর্সটি করার সুযোগ পেতে পারেন। তবে, স্নাতকের ডিগ্রি ছাড়াও তাঁদের কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় অন্তত দু’বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে ম্যানেজার, সুপারভাইজ়ার কিংবা সমতুল পদে কাজের দক্ষতা থাকা দরকার।

বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ অনলাইন মাধ্যমে দেওয়ার সুযোগ থাকছে। এ ছাড়াও তাঁদের কাজের পূর্ব-অভিজ্ঞতা, দক্ষতাও খতিয়ে দেখা হবে। ৪ এবং ৫ জুন ওই ইন্টারভিউ নেওয়া হতে পারে। ফল ঘোষণা ১০ জুনের মধ্যে করা হবে। ভর্তি প্রক্রিয়া ১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ হতে চলেছে।

অ্যাডমিশন ফি হিসাবে ১০,০০০ টাকা দিতে হবে। অনলাইনে আবেদনের জন্য ২৫ মে পর্যন্ত পোর্টাল চালু থাকছে। বাছাই করা প্রার্থীদের নাম ২৯ মে-এর মধ্যে জানিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন