CSIR UGC NET 2026

সিএসআইআর ইউজিসি নেট হবে কবে? প্রকাশিত হয়েছে সূচি, জেনে নিন কোন শর্তে আবেদন করা যাবে?

জুলাইয়ে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (সিএসআইআর ইউজিসি নেট) নেওয়া হবে। কারা দিতে পারবেন, কী ভাবে আবেদন করবেন— রইল বিশদ তথ্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৩:৪৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দেশের বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে নিযুক্ত হতে আগ্রহীদের উত্তীর্ণ হতে হবে বিশেষ প্রবেশিকায়। সেই প্রবেশিকার দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, ১৭ এবং ১৮ জুলাই সিএসআইআর ইউজিসি নেট নেওয়া হবে।

Advertisement

কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে দু’টি অর্ধে ওই পরীক্ষা নেওয়া হবে। মোট ৩ ঘণ্টা সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। ইংরেজি এবং হিন্দি ভাষায় প্রশ্ন থাকবে। কেমিক্যাল সায়েন্সেস, লাইফ সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, ফিজ়িক্যাল সায়েন্সেস এবং আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশন অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস বিষয়গুলিতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণেরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। একই সঙ্গে তাঁরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি করারও সুযোগ পাবেন।

আগ্রহীদের ১৯ জুনের মধ্যে এনটিএ-এর ওয়েবসাইট মারফত পরীক্ষার জন্য আবেদন জমা দিতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত প্রার্থীদের জন্য আলাদা করে আবেদনমূল্যও ধার্য করা হয়েছে। ওয়েবসাইট থেকে সেই তথ্য পাওয়া যাবে।

Advertisement
আরও পড়ুন