NEET UG Refund

বাতিল হওয়ার নিট ইউজি-র টাকা ফেরত পেতে লাগবে না কোনও ওটিপি, সর্তকতা এনটিএ-এর

সম্প্রতি এনটিএ-এর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, যে সকল পরীক্ষার্থী টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন, তাঁদের আবেদনমূল্য উল্লেখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। সংস্থার দাবি তাঁরা টাকা ফেরত দেওয়ার জন্য কোনও ওটিপি চাওয়া হচ্ছে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৮:১০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রশ্নফাঁসের জেরে ৩ মে-র নিট ইউজি বাতিল হওয়ার কয়েকদিন পরই নিট পরীক্ষার্থীদের আবেদনমূল্য ফেরত দেওয়া হবে বলে জানিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সেই মতো পরীক্ষার্থীদের আবেদন করতেও বলা হয়েছিল। যে আবেদনের পোর্টাল গত ২৩ মে খোলা হয়েছিল। ২২ জুন পর্যন্ত খোলা রয়েছে আবেদনমূল্য ফেরত পাওয়ার জন্য আবেদনের পোর্টাল।

Advertisement

সম্প্রতি এনটিএ-এর তরফে এক্স হ্যান্ডেল মারফত জানানো হয়, যে সকল পরীক্ষার্থী আবেদন করেছেন, তাঁদের আবেদনমূল্য উল্লেখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। টাকা ফেরত পেতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য পরীক্ষার্থীদের পোর্টালে দেওয়া ব্যাঙ্কের সমস্ত তথ্য একদম সঠিক এবং আপ-টু-ডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভুয়ো কোনও ফোন কল, মেসেজ বা লিঙ্কের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাড়াতাড়ি টাকা অ্যাকাউন্টে চলে আসবে, তাই এই ওটিপি প্রয়োজন বা অতিরিক্ত টাকা দিতে হবে এমন কোনও ভুয়ো বিষয়ে ভরসা না করার পরামর্শ এনটিএ-এর। সংস্থার দাবি তাঁরা টাকা ফেরত দেওয়ার জন্য কোনও ওটিপি চাইছে না। তাই কোনও রকম ওটিপি এই ক্ষেত্রে কোথাও না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে সকল পরীক্ষার্থী ব্যাঙ্কের তথ্য আপডেট করতে সমস্যার মুখে পড়ছেন কিংবা ভুল তথ্য জমা করে ফেলেছেন, তাঁরা পরীক্ষার পর সঠিক তথ্য দেওয়ার জন্য আরও একটি সুযোগ পাবেন বলেই জানিয়েছে এনটিএ। কোনও রকম সমস্যা বা জিজ্ঞাসা থাকলে পরীক্ষার্থীদের এনটিএ-এর অফিশিয়াল হেল্পডেস্কে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি neet.nta.nic.in এবং nta.ac.in এই দু’টি ওয়েবসাইটে গিয়েও সমস্যা জানানোর সুযোগ রয়েছে বলেই দাবি এনটিএ-এর।

neet.nta.nic.in-এ গিয়ে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দিয়ে বাতিল পরীক্ষার ফি ফেরত পেতে পারেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে রেজিস্ট্রেশন পোর্টালে লগ-ইন করে রিফান্ড লিঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের সুবিধার জন্য স্ক্যান করা ক্যান্সেলড চেক আপলোড করার একটি ব্যবস্থাও রাখা হয়েছে। পরীক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা নাম অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডারের নাম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্কের নাম জমা দিতে হবে। এনটিএ আরও জানিয়েছে, যে হেতু অফিসিয়াল পোর্টালের মাধ্যমে ফি ফেরতের প্রক্রিয়া চালানো হচ্ছে, তাই পরীক্ষার্থীদের নিট ইউজি ২০২৬ পরীক্ষার ফি সংক্রান্ত কোনও ‘চার্জ ব্যাক রিকোয়েস্ট’ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন