MBA Admission 2026

স্নাতকের পর এমবিএ করার সুযোগ, আবেদন করবেন কী ভাবে? কোথায় ভর্তি হতে পারবেন?

প্রতিষ্ঠানের স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস (এসওএমএস)-এর তরফে এমবিএ প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৬:০৩

ছবি: সংগৃহীত।

স্নাতক হওয়ার পর বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনার সুযোগ। শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি) থেকে ওই বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন। দু’বছরের ওই কোর্সটিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। মোট আসন সংখ্যা ৪৮।

Advertisement

প্রতিষ্ঠানের স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস (এসওএমএস)-এর তরফে উল্লিখিত বিষয়টি পড়ানো হবে। মোট চারটি সেমেস্টারে বিষয়ের পাঠ্যক্রমটি ভাগ করা হয়েছে। এর মধ্যে চারটি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্পেশালাইজ়েশন করার সুযোগ থাকছে। সেগুলি হল— মার্কেটিং ম্যানেজমেন্ট, ফিনানশিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং অপারেশনস ম্যানেজমেন্ট।

ভর্তি হতে আগ্রহীদের ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কলা, বাণিজ্য, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন শাখার অধীনস্থ যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। স্নাতক স্তরে তাঁদের ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে যাঁরা স্নাতক স্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন এবং ফলাফলের অপেক্ষা করছেন, তাঁরাও আবেদনের সুযোগ পেতে পারেন।

পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক পর্বে বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে ওই বিষয়ের জন্য ভর্তি নেওয়া হবে। আগ্রহীরা আবেদনের জন্য প্রতিষ্ঠানের পোর্টাল মারফত সব নথি জমা দিতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ১,৫০০ টাকা।

৬ জুন পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। এর পর ইন্টারভিউয়ের জন্য যোগ্য পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ৮ জুন। অনলাইন বা অফলাইনে ইন্টারভিউ হতে চলেছে ১৫ জুলাই। নির্বাচিতদের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

Advertisement
আরও পড়ুন