Madhyamik 2026 Result out

প্রকাশিত মাধ্যমিক ২০২৬-এর ফলাফল, প্রথম উত্তর দিনাজপুর, কী ভাবে দেখবেন ফলাফল?

পরীক্ষার ৯০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। চলতি বছর বিধানসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে দেওয়া হয়েছিল। পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০৯:৫১
মাধ্যমিকের ফল প্রকাশিত।

মাধ্যমিকের ফল প্রকাশিত। ছবি: সংগৃহীত।

৮ মে, বৃহস্পতিবার প্রকাশিত হল ২০২৬-এর মাধ্যমিক ফলাফল। এ বার পরীক্ষার ৯০ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছে। চলতি বছর বিধানসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে দেওয়া হয়েছিল। পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি।

Advertisement

পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিল ৯,৭১,৬২৫ জন। সাংবাদিক সম্মেলন থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই বছর প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী ৯ লক্ষ ১ হাজার ৭২৪ জন। ছাত্র সংখ্যা ৪ লক্ষ ২৩ হাজার ১০৩ জন। ছাত্রী সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৬৫০ জন। প্রথম দশে রয়েছে ১৩১ জন পরীক্ষার্থী। প্রথম হয়েছে অভিরূপ ভদ্র। এই উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুল থেকে। ৯৯.৭১ শতাংশ।

কী ভাবে দেখবেন ফলাফল?

১. পরীক্ষার্থীদের প্রথমে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.wbbsedata.com বা www.wbbse.wb.gov.in -এ যেতে হবে।

২. এর পর হোমপেজে দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. এ বার নিজেদের রোল নম্বর, জন্মতারিখ-সহ প্রয়োজনীয় তথ্য দিলেই রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।

৪. মার্কশিটটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

Advertisement
আরও পড়ুন