Amit Shah’s Election Campaign

‘২৬ হাজার যুবকের নিয়োগের জন্য ২০০ কোটি টাকা খেয়েছে, সব ফেরত দিতে হবে’! তৃণমূল এবং মমতাকে আক্রমণ শাহের

শুক্রবারও পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে শাহ। জোড়া জনসভা রয়েছে তাঁর। প্রথম সভা বসিরহাটের হিঙ্গলগঞ্জে। দ্বিতীয় সভা শ্রীরামপুরে। র পরে ব্যারাকপুরে রোড শো করবেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৬:১৮
Amit Shah’s public meeting in Hingalgunj, Basirhat live updates

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। — ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:৪৫ key status

‘শেষ হবে গুন্ডারাজ’

হিঙ্গলগঞ্জের সভা থেকে শাহ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে গুন্ডারাজ শেষ হবেই। আরজি করের নির্যাতিতার মা এবং সন্দেশখালিতে অত্যাচারিত রেখা পাত্রকে আমরা টিকিট দিয়েছি। তাঁদের বিধানসভায় পাঠিয়ে গুন্ডাদের শিক্ষা দেওয়া হবে।’’

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:৪০ key status

‘বন্ধ হবে গরু পাচার’

শাহ বলেন, ‘‘ভাইপোর আশীর্বাদে সারা বাংলায় গরু পাচার বেড়ে গিয়েছে। গরু পাচারকারীরা সাবধান হয়ে যান। ৫ তারিখের পর কেউ গরু পাচারের চেষ্টা করলে জেলে ঢোকানো হবে।’’

Advertisement
timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:৩২ key status

‘সব টাকা ফেরত দিতে হবে’

শাহ বলেন, ‘‘মমতাদি এবং তৃণমূলের নেতারা ২৬ হাজার যুবকের নিয়োগের জন্য ২০০ কোটি টাকা খেয়েছে, তা সব ফেরত দিতে হবে।’’

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:২৫ key status

অনুপ্রবেশ নিয়ে কটাক্ষ

শাহ বলেন, ‘‘মমতাদি নিজের ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে। বিজেপি সরকারকে আসতে দিন, ৫ তারিখের পর সব অনুপ্রবেশকারীকে খুঁজে খুঁজে বার করে দেশের বাইরে পাঠানো হবে।’’

Advertisement
timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:২০ key status

‘আর কাটমানি দিতে হবে না’

শাহ বলেন, ‘‘৫ তারিখের পর আর আপনাদের কাটমানির নামে ভাইপো ট্যাক্স দিতে হবে না।’’

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:১৯ key status

‘উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে’

হিঙ্গলগঞ্জের সভা থেকে অমিত শাহ বলন, ‘‘তৃণমলের গুন্ডারা শুনুন, ২৯ তারিখ বাড়ির বাইরে বার হবেন না। তা না হলে ৫ তারিখের পর উল্টো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে।’’

Advertisement
timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:০৮ key status

‘তৃণমূল ও মমতাদির খেলা শেষ হতে চলেছে’

হিঙ্গলগঞ্জের সভা থেকে প্রথম দফার ভোটের ‘ফল’ জানালেন শাহ। তিনি বলেন, ‘‘তৃণমূল ও মমতাদির খেলা শেষ হতে চলেছে। কাল ভোট হয়েছে। সেই ১৫২ আসনের মধ্যে ১১০টি জিতবে বিজেপি।’’

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:০২ key status

বক্তৃতা শুরু

জনসভায় বক্তৃতা শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:০০ key status

সভাস্থলে পৌঁছোলেন শাহ

হিঙ্গলগঞ্জের সভাস্থলে পৌঁছোলেন শাহ। দলীয় প্রার্থীর হয়ে প্রচারে তিনি।

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:২৪ key status

হিঙ্গলগঞ্জে শাহ

শুক্রবারও পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে শাহ। জোড়া জনসভা রয়েছে তাঁর। প্রথম সভা বসিরহাটের হিঙ্গলগঞ্জে। সেখান থেকে তিনি চলে যাবেন শ্রীরামপুরে। সেখানে জনসভা করবেন শাহ। তার পরে ব্যারাকপুরে রোড শো করবেন তিনি। আজ তাঁর ভোটপ্রচার সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:২৩ key status

সকালে সাংবাদিক বৈঠক শাহের

শুক্রবার সকালে নিউটাউনের এক হোটেলে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, ‘‘গভীর রাত পর্যন্ত আমরা বিশ্লেষণ করেছি। ১৫২টির মধ্যে ১১০টির বেশি আসনে বিজেপি জিততে চলেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার গড়ব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন