সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়ল কোন বিধানসভা কেন্দ্রে? —প্রতিনিধিত্বমূলক চিত্র।
পশ্চিমবঙ্গে ভোটের তোড়জোড় চলছে। শাসক-বিরোধীর আক্রমণ পাল্টা আক্রমণও শুরু হয়ে গিয়েছে। আর কয়েক দিন বাদেই ভোট। এ বার দু’দফায় ভোট হচ্ছে রাজ্যে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ভোট হবে ১৫২টিতে। আর দ্বিতীয় দফায় হবে ১৪২ আসনে।
কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম দফায় সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলির ভোটগ্রহণ হয়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। পাশাপাশি জঙ্গলমহলেও প্রথম দফায় নির্বাচন রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদে এই দফাতেই ভোট হবে। অন্য দিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও এই দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় ১৫২টি আসনে ভোটে লড়ছেন ১৪৭৮ জন। কোচবিহার দক্ষিণ এবং ইটাহার— প্রথম দফার এই দু’টি আসনে ভোটে লড়ছেন সবচেয়ে বেশি প্রার্থী। দু’টি আসনের প্রতিটিতে প্রার্থী সংখ্যা ১৫।
আসনপ্রতি প্রার্থী সংখ্যা কোথায় কত
প্রার্থী সংখ্যা ১৫
কোচবিহার দক্ষিণ, ইটাহার।
প্রার্থী সংখ্যা ১৪
মাথাভাঙা, ধূপগুড়ি (এসসি), ময়নাগুড়ি (এসসি), জলপাইগুড়ি (এসসি), দেবগ্রাম-ফুলবাড়ি, চাকুলিয়া, রায়গঞ্জ, রতুয়া, সুজাপুর, রানিনগর, দুর্গাপুর পশ্চিম এবং রামপুরহাট
প্রার্থী সংখ্যা ১৩
রাজগঞ্জ (এসসি), হেমতাবাদ (এসসি), কালিয়াগঞ্জ (এসসি), বালুরঘাট, গাজোল (এসসি), চাঁচল, কান্দি, বহরমপুর, নওদা, পুরুলিয়া, রানিবাঁধ (এসটি), আসানসোল উত্তর।
প্রার্থী সংখ্যা ১২
কোচবিহার উত্তর (এসসি), ইসলামপুর, হরিশ্চন্দ্রপুর, মালদহ (এসসি), ইংলিশবাজার, ফরাক্কা, হাসন।
প্রার্থী সংখ্যা ১১
মেখলিগঞ্জ (এসসি), শীতলকুচি (এসসি), কুমারগ্রাম (এসটি), শিলিগুড়ি, গোয়ালপোখর, তপন (এসটি), বৈষ্ণবনগর, হরিহরপাড়া, তমলুক, নন্দীগ্রাম, পিংলা, বাঘমুণ্ডি, পাণ্ডবেশ্বর।
প্রার্থী সংখ্যা ১০
তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, হরিরামপুর, হবিবপুর (এসটি), মালতীপুর, শমসেরগঞ্জ, সুতি, সাগরদিঘি, ভরতপুর, ডোমকল, খেজুরি (এসসি), কাঁথি দক্ষিণ, নারায়ণগড়, মেদিনীপুর, বলরামপুর, জয়পুর, পাড়া (এসসি), বোলপুর।
প্রার্থী সংখ্যা ৯
নাটাবাড়ি, মাদারিহাট (এসটি), মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি), জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, খড়গ্রাম (এসসি), বড়ঞা (এসসি), জলঙ্গি, পাঁশকুড়া পূর্ব, মহিষাদল, কাঁথি উত্তর, খড়্গপুর সদর, খড়্গপুর, ঘাটাল (এসসি), নয়াগ্রাম (এসটি), গোপীবল্লভপুর, বিনপুর (এসটি), বড়জোড়া, রায়পুর (এসটি), সোনামুখী (এসসি), দুর্গাপুর পূর্ব, জামুড়িয়া, লাভপুর, সাঁইথিয়া (এসসি), ময়ূরেশ্বর, নলহাটি।
প্রার্থী সংখ্যা ৮
সিতাই (এসসি), দিনহাটা, মাল (এসটি), নাগরাকাটা (এসটি), ফাঁসিদেওয়া (এসটি), চোপড়া, কুশমুন্ডি (এসসি), কুমারগঞ্জ, গঙ্গারামপুর (এসসি), মোথাবাড়ি, রঘুনাথগঞ্জ, রেজিনগর, বেলডাঙা, ময়না, নন্দকুমার, কেশিয়াড়ি (এসটি), সবং, ডেবরা, দাসপুর, বান্দোয়ান (এসটি), মানবাজার (এসটি), কাশীপুর, রঘুনাথপুর (এসসি), ছাতনা, তালড্যাংরা, বাঁকুড়া, ইন্দাস (এসসি), রানিগঞ্জ, আসানসোল দক্ষিণ।
প্রার্থী সংখ্যা ৭
কালচিনি (এসটি), কালিম্পং, কার্শিয়ং, মানিকচক, নবগ্রাম (এসসি), পাঁশকুড়া পশ্চিম, হলদিয়া (এসসি), চণ্ডীপুর, পটাশপুর, ভগবানপুর, রামনগর, দাঁতন, গড়বেতা, কেশপুর (এসসি), ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর (এসসি), বারাবনী, দুবরাজপুর (এসসি), নানুর (এসসি)।
প্রার্থী সংখ্যা ৬
দার্জিলিং, শালবনি, শালতোড়া (এসসি), কুলটি
প্রার্থী সংখ্যা ৫
চন্দ্রোকোনা (এসসি)
প্রথম দফায় মনোনয়ন জমা পড়েছে ১৫২৫টি। তার মধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা ১৪৭৮। সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে করণদিঘি বিধানসভা কেন্দ্রে। ১৭টি। তার মধ্যে ২টি বাতিল হয়েছে। সবচেয়ে কম মনোনয়ন জমা পড়েছে এগরা, চন্দ্রকোনা (এসসি), শালবনি, শালতোড়ায় (এসসি)। এই কেন্দ্রগুলিতে ৬টি করে মনোনয়ন জমা পড়েছে। সবচেয়ে বেশি মনোনয়ন বাতিল হয়েছে নাগরাকাটা (এসটি), কার্শিয়ং, করণদিঘি, গঙ্গারামপুর (এসসি), গাজোল (এসসি), মোথাবাড়ি, সাগরদিঘি এবং বান্দোয়ানে (এসটি)। প্রতি কেন্দ্রে দু’টি করে মনোনয়ন বাতিল হয়েছে।