Biman Basu

রামনবমীর মিছিলে গদা হাতে ধরানো বিমান বসুর বিকৃত ছবি সমাজমাধ্যমে! লালবাজারে অভিযোগ জানাল সিপিএম

মঙ্গলবার কলকাতার সিপি-কে পাঠানো অভিযোগপত্রে লেখা হয়েছে, সৌমেন ভারতীয় হালদার নামে এক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৯:৫৭
Biman Basu

বিমান বসু। —ফাইল চিত্র।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর ছবি বিকৃত করে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগে পুলিশের দ্বারস্থ হল সিপিএম। মঙ্গলবার কলকাতা পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি।

Advertisement

সিপিএমের অভিযোগ, অশীতিপর বিমানকে নিয়ে মিথ্যা পোস্ট করা হয়েছে সমাজমাধ্যমে। তাঁর ছবি বিকৃত করা হয়েছে। মঙ্গলবার কলকাতার সিপি-কে পাঠানো অভিযোগপত্রে লেখা হয়েছে, সৌমেন ভারতীয় হালদার নামে এক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করা হয়। তাতে দেখা যায়, রামনবমী উপলক্ষে মিছিলে নেতৃত্ব দিচ্ছেন প্রবীণ বাম নেতা। ‘জয় শ্রীরাম’ লেখা পতাকা উড়িয়ে গলায় গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে হেঁটে যাচ্ছেন বিমান। তাঁর হাতে গদা।

সিপিএমের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ভুয়ো ছবি ছড়ানো হয়েছে। বিধানসভা ভোটের মুখে সমাজে হিংসা, ঘৃণা ছড়ানোর জন্যই এমন ঘৃণ্য কাজ করা হয়েছে। এমন উস্কানিমূলক পোস্ট সাইবার অপরাধের মধ্যে পড়ে। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন