Mamata Banejee in Jorasanko

‘গণতন্ত্রে ভোট তো উৎসব, আপনারা জবরদখলের চেষ্টা করছেন কেন’? বড়বাজার থেকে বিজেপিকে নিশানা মমতার

মঙ্গলবার তিনটি জনসভা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম জনসভাটি করেছেন হলদিয়ায়। তার পরে ব্যারাকপুর, জগদ্দল হয়ে কলকাতার জোড়াসাঁকোতেও সভা করছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৮:০২
Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:৫৩ key status

‘অধিকার কেড়ে নেবে!’

‘‘প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন। না হলে এনআরসি করবে। ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হবে। অধিকার কেড়ে নেবে। তাই বলি, জোড়াসাঁকোয় আমাদের প্রার্থীকে ভোট দিন।’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:৫২ key status

‘সাংবাদিকদের মুখোমুখি হতে চান না’

‘‘আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাংবাদিকেরা বিদেশে যেতেন। এখন কেউ যেতে পারে না। কারণ, উনি সাংবাদিকদের মুখোমুখি হতে চান না। যা যা বলেন, তা আগে থেকে বলে দেন। বলেন এই প্রশ্ন করবে, এই প্রশ্ন করবে না।’’

Advertisement
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:৫০ key status

‘ দেখি প্রধানমন্ত্রীর কত জোর’

‘‘দখল করতে এসেছে! বাংলা দখল করতে এলে আমরা দিল্লি দখল করে নেব। হিম্মত থাকলে একা একা লড়ো। দেখি প্রধানমন্ত্রীর কত জোর।’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:৪৯ key status

‘চোখে দেখবে না, কানে শুনবে না!’

‘‘চোখে দেখবে না, কানে শুনবে না, এমন পুতুল পাওয়া যায়। এখন ইডি, সিবিআই বিজেপির হাতের সেই পুতুল। তবে আমি বলি, বা‌ংলা তোমায় দেব না। আমার সঙ্গে এসেছে লড়তে!’’

Advertisement
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:৪৭ key status

‘হাম ঝালমুড়ি খাবে’!

‘‘১০ টাকা বার করে বলছে, ‘হাম ঝালমুড়ি খাবে’! আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, অনেকের সঙ্গে কাজও করেছি। এমন মিথ্যাবাদী প্রধানমন্ত্রী এর আগে দেখিনি।’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:৪৬ key status

আমাকে ধমকানোর চেষ্টা করবেন না!

‘‘অনেক চেষ্টা করেছে। আমি বিজেপিকে বলেছি, আমাকে ধমকানোর চেষ্টা করবেন না। আমার কণ্ঠরোধ করার জন্য গলা কাটতে পারো। কিন্তু প্রতিবাদ করা যাব।’’ তিনি আরও বলেন, ‘‘একজন হকারেরও কমিটমেন্ট থাকে, আপনাদের নেই।’’

Advertisement
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:৪১ key status

দেশ বিক্রি করে দিয়েছে

‘‘এলআইসি, শেল বিক্রি করে দিয়েছে। রেল বিক্রি করে দিয়েছে। পুরো দেশ বিক্রি করে দিয়েছে বিজেপি! এখন ধমক দিচ্ছে একে গ্রেফতার করো, ওকে গ্রেফতার করো। ২ লক্ষ সেন্ট্রাল ফোর্স নিয়ে এসেছে। মিলিটারির সঙ্গে বৈঠক করছে। সেনার গাড়ি আনছে। যুদ্ধের গাড়ি নিয়ে এসেছে। সারা দেশ থেকে বিএসএফ, আইটিবিটি, সিআরপিএফ এনেছে। রেল থেকেও লোক এনেছে। এত বড় সাহস হেমন্ত সোরেনের বৈঠক ছিল, কপ্টার উড়তে দেয়নি। প্রধানমন্ত্রীর বৈঠক ছিল বলে। গণতন্ত্রে ভোট তো উৎসব, আপনারা জবরদখলের চেষ্টা করছেন কেন? মানুষের উপর ছেড়ে দিন না!’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:৩৭ key status

জুলুম চলছে!

‘‘জুলুম চলছে! জুলুম! এখন বলছে বাইক নিয়ে যাওয়া যাবে না। কী ভাবে মানুষজন যাতায়াত করবেন!’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:৩৫ key status

‘সরকারের টাকা আসবে কোথা থেকে’

‘‘আপনাদের রোজগার না হলে আমাদের রোজগার কী ভাবে হবে। সরকারের টাকা কোথা থেকে আসবে। তাই নোটবন্দির সময়েও বিরোধিতা করেছি।’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:৩৩ key status

করোনার সময়ে সব দোকান বন্ধ ছিল, বড়বাজারে এসেছিলাম

‘‘করোনার সময়ে সব দোকান বন্ধ ছিল। ভয়ে কেউ বেরোয়নি। আমি বড়বাজার এসে দোকান খুলিয়েছি। বলেছি, শ্রমিকদের কাজ দাও। দোকান খোলো। সকলকে বাঁচতে হবে। এখন এমন মানুষদের জন্যও আমরা সামাজিক প্রকল্প এনেছি।’’

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:২৮ key status

বড়বাজার সত্যনারায়ণ পার্কে মমতা

জগদ্দল বিধানসভা কেন্দ্রের প্রার্থী সোমনাথ শ্যামের সমর্থনে সভা করেছেন উত্তর ২৪ পরগনায়। তার পর উত্তর কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিজয় উপাধ্যায়ের সমর্থনে বড়বাজার সত্যনারায়ণ পার্কের কাছে জনসভা মমতার।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:২৫ key status

জোড়াসাঁকোয় মমতা

মঙ্গলবার তিনটি জনসভা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম জনসভাটি করেছেন হলদিয়ায়। তার পরে ব্যারাকপুর, জগদ্দল হয়ে কলকাতার জোড়াসাঁকোয় সভা করছেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন