West Bengal Elections 2026

ভবানীপুরে নেই মোদী, উত্তরেই উত্তমকুমার

উত্তর কলকাতায় রোড-শো’র ফাঁকেই মোদীর হাতে মহানায়ক উত্তম কুমারের প্রতিকৃতি তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৬:১১
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড-শো’র ফাঁকে তাঁর হাতে মহানায়ক উত্তমকুমারের প্রতিকৃতি তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড-শো’র ফাঁকে তাঁর হাতে মহানায়ক উত্তমকুমারের প্রতিকৃতি তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ছবি এঁকেছেন শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

কথা ছিল, ভবানীপুরের পথে সেই এলাকার ভূমিপুত্র এবং রাজ্যের অন্যতম ‘আইকন’ উত্তম কুমারের ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হবে। কিন্তু গোটা রাজ্য ঘুরে বেড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে এ বার পা রাখা হচ্ছে না প্রধানমন্ত্রীর। অগত্যা উত্তর কলকাতায় রোড-শো’র ফাঁকেই মোদীর হাতে মহানায়ক উত্তম কুমারের প্রতিকৃতি তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ছবি পেয়ে খুশি প্রধানমন্ত্রী পাল্টা ধন্যবাদ জানিয়েছেন। আর আগে পানিহাটির সমাবেশের দিন প্রধানমন্ত্রীকে কবি শক্তি চট্টোপাধ্যায়ের ছবি উপহার দিয়েছিলেন শমীক। দুই ছবিই এঁকেছেন শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন