West Bengal Assembly Election 2026

প্রথম দফার ভোটের পর ঘাবড়ে গিয়েছে তৃণমূল, গুন্ডাদের হাত শক্ত করার চেষ্টা করছে ওরা, পানিহাটিতে বললেন প্রধানমন্ত্রী

পানিহাটিতে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্রে আরজি কর হাসপাতালে ধর্ষিত এবং খুন হওয়া মহিলা চিকিৎসকের মা-কে প্রার্থী করেছে বিজেপি। নির্যাতিতার মায়ের সমর্থনেই সভা করছেন প্রধানমন্ত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৪:১৭
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পানিহাটির সভায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পানিহাটির সভায়। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৩:৪৭ key status

‘ভোকাল ফর লোকাল’

বক্তৃতায় স্থানীয় সমস্যার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী। পানিহাটির সভায় তিনি বলেন, “এই শহর আজও ১৫০ বছরের পুরনো নিকাশি ব্যবস্থার উপর বেঁচে আছে। ভিআইপি ও যশোর রোডের যানজট দমদমের দম আটকে দিচ্ছে। হাই কোর্ট বার বার অবৈধ নির্মাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। কালিন্দীর পরিস্থিতি বদলেছে নাকি? মধুপুরের মতো এলাকার মানুষ জলকষ্টে ভুগছেন।” এর জন্য রাজ্যের তৃণমূল সরকারকেই দায়ী করেন প্রধানমন্ত্রী। 

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৩:৪৩ key status

মধ্যবিত্তকে বার্তা

প্রধানমন্ত্রীর ভাষণে মধ্যবিত্তকে সুরাহা দেওয়ার কথা এল। তিনি বলেন, “কংগ্রেস সরকারের আমলে এক জিবি ডেটা ৩০০ টাকায় পাওয়া যেত। এখন সেটা ১০ টাকায় পাওয়া যায়। তাই আজ প্রত্যেক মধ্যবিত্তের মাসে ৪-৫ হাজার টাকা বেঁচে যায়।”

Advertisement
timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৩:১৪ key status

শিল্প ধ্বংসের অভিযোগ

গত ১৫ বছরে তৃণমূল পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করেছে! পানিহাটির সভায় এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৩:১৩ key status

তৃণমূল ক্ষমতায় থাকলে বাংলার বেকারদের চাকরি হবে না: মোদী

প্রধানমন্ত্রীর কটাক্ষ, তৃণমূল ক্ষমতায় থাকলে রাজ্যের বেকার যুবকেরা চাকরি পাবেন না! 

Advertisement
timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৩:০৯ key status

আশীর্বাদরূপী ভোট দিন: প্রধানমন্ত্রী

জনতার কাছে আশীর্বাদরূপী ভোট চাইলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি বলছি, আপনারা আমাদের ভোটরূপী আশীর্বাদ দিন। কথা দিচ্ছি, তৃণমূলের মহাজঙ্গলরাজ থেকে মুক্তি দেব।”

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৩:০২ key status

নারীবিরোধী দল তৃণমূল: মোদী

তৃণমূলকে ‘নারীবিরোধী দল’ বলে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “বাংলার নারীশক্তি নতুন কাহিনি লিখতে চলেছে। তৃণমূল মহিলাদের উপর অনেক অত্যাচার করেছে। ৪ তারিখের পর সমস্ত অত্যাচারের হিসাব হবে।” 

Advertisement
timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:৫৭ key status

প্রধানমন্ত্রীর মুখে আরজি কর!

আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনার কথা উল্লেখ করে ফের তৃণমূল সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী। নির্যাতিতার মায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “এই মা মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমরা তাঁর মাকে প্রার্থী করেছি।”

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:৫০ key status

প্রদীপ নেবার আগে জ্বলে ওঠে: মোদী

মোদী বললেন, “গত কাল ভোট দেখে তৃণমূল নেতারা হতচকিত হয়ে গিয়েছে। তার পর তৃণমূল বিজেপির বিরুদ্ধে গুন্ডাদের উস্কানি দিচ্ছে। আসলে প্রদীপ নেবার আগে জ্বলে ওঠে। তৃণমূলেরও সেই অবস্থা হয়েছে।”

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:৪৬ key status

রাজ্যে পরিবর্তনের পক্ষে সিলমোহর পড়ে গিয়েছে: মোদী

রাজ্যে যে পরিবর্তনের ঝড় বইছিল, তার প্রথম  সিলমোহর পড়েছে বৃহস্পতিবার, প্রথম দফার নির্বাচনে। পানিহাটির সভায় এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:৩৮ key status

পানিহাটিতে সভা প্রধানমন্ত্রীর

পানিহাটিতে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্রে আরজি কর হাসপাতালে ধর্ষিত এবং খুন হওয়া মহিলা চিকিৎসকের মা-কে প্রার্থী করেছে বিজেপি। তাঁর সমর্থনেই সভা করছেন প্রধানমন্ত্রী। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন