West Bengal Elections 2026

এন্টালির ভোটারদের জন্য প্রার্থীর প্রচার-চিঠি

চিঠিতে ধাপা এলাকার বিষাক্ত গ্যাসের সমস্যা, বেআইনি নির্মাণের মতো নানা সমস্যার কথাও তুলে ধরেছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৬:১৫
প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

প্রিয়ঙ্কা টিবরেওয়াল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিধানসভা ভোটে এই নিয়ে দ্বিতীয় বার এন্টালি থেকে বিজেপি প্রার্থী করেছে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। এলাকার সমস্যা থেকে নিজের আইনি লড়াই নিয়ে এ বার এলাকাবাসীকে খোলা চিঠি লিখলেন প্রিয়ঙ্কা। সেখানে গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের, সন্দেশখালিতে নির্যাতিতাদের হয়ে তাঁর আইনি লড়াইয়ের কথা বিশেষ ভাবে তুলে ধরেছেন প্রিয়ঙ্কা। তাঁর সংযোজন, ‘এন্টালির মাটিতে দুর্নীতিগ্রস্ত বাবা-ছেলের বিরুদ্ধে লড়তে চাই।’ চিঠিতে ধাপা এলাকার বিষাক্ত গ্যাসের সমস্যা, বেআইনি নির্মাণের মতো নানা সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর পাল্টা কটাক্ষ, “উনি তো বার বার নির্বাচনে দাঁড়িয়েছেন। এক বার পরাজয়ের ব্যবধানগুলো দেখুন। তার পর এই সব কথা বলবেন।”

আরও পড়ুন