প্রচারে গিয়ে ফুটবল খেললেন বিদায়ী মৎস্যমন্ত্রী তথা বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ। শুক্রবার শান্তিনিকেতনের রতনপল্লি এলাকায় প্রচার করতে যান চন্দ্রনাথ। হঠাৎ মাঠের মধ্যে নেমে ফুটবল খেলতে শুরু করেন তিনি। ফুটবল খেলে উঠে চন্দ্রনাথ বলেন, ‘‘মাঠে নেমে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। কারণ বিজেপি-কে তো গোল দিতে হবে। গোল দিয়ে জাল ফুটো করতে হবে।’’