Recruitment in Project work

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট চাই এমস কল্যাণীতে, কারা পারবেন আবেদন করতে?

প্রতিষ্ঠানের কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। গবেষণা প্রকল্পটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর (আইসিএমআর) অর্থানুকূল্যে চালিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ২১:৩৩
এমস কল্যাণী।

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ (এমস) গবেষক নেওয়া হবে। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ দু’টি।

Advertisement

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ৩ নেওয়া হবে। প্রতিষ্ঠানের কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। গবেষণা প্রকল্পটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর (আইসিএমআর) অর্থানুকূল্যে চালিত। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৮ হাজার টাকা। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে এমস-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ জুন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement
আরও পড়ুন