Becil Recruitment 2026

দিল্লির সরকারি হাসপাতালে কর্মী চাই, আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু বেসিল-এ

দু’টি পদে একজন করে কর্মী নিয়োগ করা হবে। এক্সপার্ট কনসালট্যান্ট পদে প্রতি মাসে ২ লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৬:৫৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ রয়েছে চাকরির সুযোগ। এই মর্মে কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থার তরফে চুক্তির ভিত্তিতে দিল্লির সরকারি হাসপাতালে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

প্রোকিউরমেন্ট বিভাগে এক্সপার্ট কনসালট্যান্ট নেওয়া হবে এবং হাসপাতাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বিভাগে সিনিয়র কনসালট্যান্ট নিয়োগ করা হবে। দু’টি পদে একজন করে কর্মী নিয়োগ করা হবে। এক্সপার্ট কনসালট্যান্ট পদে প্রতি মাসে ২ লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য সাপ্লাই চেন বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। ৭ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র কনসালট্যান্ট পদে মাসে বেতন মিলবে দেড় লক্ষ টাকা। পাবলিক হেলথ অথবা হসপিট্যাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। এমবিএ ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.becil.com/)। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবার, বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে ই-মেল করলেও হবে। ২৩ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন