সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
চাষের জমিতে শস্য উৎপাদন, বীজ বপন, আগাছা পরিষ্কারের মতো কাজের জন্য একাধিক যন্ত্র ব্যবহার করতে হয়। ওই যন্ত্র ব্যবহারের দক্ষতা এবং কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকলে চাকরির সুযোগ পেতে পারেন কটকের সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট-এ। আইসিএআর অধীনস্থ ওই প্রতিষ্ঠানে এগ্রিকালচারাল ফিল্ড অপারেটর পদে এমন ব্যক্তির আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ একটি।
দশম উত্তীর্ণেরা এই কাজটি করার সুযোগ পেতে পারেন। তবে, কোনও স্বীকৃত সংস্থার অধীনে চাষাবাদের কাজে তাঁদের অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পাওয়ার টিলার, গ্রাস কাটার, সিড ড্রিলার, থ্রেসার-এর মতো যন্ত্র চালানোর কৌশল জানা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
উল্লিখিত পদে ১৮ থেকে ৫০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তকে ২০২৮ পর্যন্ত বিভিন্ন কৃষকদের জমিতে চাষাবাদের কাজ পরিচালনার দায়িত্ব সামলাতে হবে। এই কাজের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১৮,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত হয়েছে। প্রার্থীদের ১২ ফেব্রুয়ারি সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট-এর দফতরে আসতে হবে। তাঁদের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের অভিজ্ঞতার প্রমাণপত্র থাকা প্রয়োজন।