WB Govt Job Recruitment 2025

শূন্যপদ ২৫টি, চিকিৎসক নিয়োগ ডায়মন্ড হারবার সরকারি হাসপাতালে

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৯:৪৮
Diamond Harbour Government Medical College and Hospital

ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। ছবি: সংগৃহীত।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কর্মখালি। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর এবং হাসপাতালের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসকদের কাজের সুযোগ মিলবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

হাসপাতালে নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট পদে। শূন্যপদ ২৫টি। যে সমস্ত বিভাগে তাঁদের কাজের সুযোগ মিলবে, সেগুলি হল— অ্যানাস্থেশিয়োলজি, বায়োকেমিস্ট্রি, চেস্ট মেডিসিন, গায়নোকোলজি অ্যান্ড অবস্টেট্রিকস্‌, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, মাইক্রোবায়োলজি, অপথ্যালমোলজি, অর্থোপেডিকস্‌, পেডিয়াট্রিক মেডিসিন এবং সাইকিয়াট্রি। পদগুলিতে প্রথমে ছ’মাসের চুক্তিতে চিকিৎসকদের নিয়োগ করা হবে। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তিতে পারিশ্রমিকের পরিমাণ উল্লেখ করা হয়নি।

কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে এমডি/ এমএস/ ডিএনবি/ ডিপ্লোমা থাকতে হবে আবেদনকারীর। সংশ্লিষ্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে।

হাসপাতালে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ২৩ জুলাই দুপুর ১টা থেকে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন