DIC Recruitment 2025

সিনিয়র কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে, আবেদনের শেষ দিন কবে?

অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা পরিবর্তন হতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৬:৪২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্র সরকারের বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন দিচ্ছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা পরিবর্তন হতে পারে।

Advertisement

সিনিয়র কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। শূন্যপদ রয়েছে একটি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ টেকনোলজি/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ মার্চ ২০২৫।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন