DRDO Recruitment 2025

ডিআরডিও অধীনস্থ সংস্থায় শিক্ষানবিশ প্রয়োজন, আবেদনের সুযোগ পাবেন স্নাতকরাও

শিক্ষানবিশদের প্রশিক্ষণ চলাকালীন ৮ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা ভাতা হিসাবে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৬:৫৬
Defense Institute of Advanced Technology.

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)। ছবি: সংগৃহীত।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) অধীনস্থ সংস্থায় শিক্ষানবিশ প্রয়োজন। ইলেক্ট্রনিক্স অ্যান্ড রেডার ডেভেলপমেন্ট এস্ট্যাবলিশমেন্ট নামের ওই সংস্থায় ৮৮ জন শিক্ষানবিশকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

ডিআরডিও-র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক ডিগ্রি এবং ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে আট হাজার টাকা থেকে ন’হাজার টাকা ভাতা বরাদ্দ করা হয়েছে।

যে সমস্ত বিষয়ে স্নাতকদের এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে, তার একটি তালিকা দেওয়া হল।

১. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

২. ইনফরমেশন টেকনোলজি

৩. ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

৪. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

৫. ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

৬. ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

৭. ব্যাচেলর অফ কমার্স

৮. ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন

৯. ব্যাচেলর অফ সায়েন্স (ম্যাথমেটিক্স, রসায়ন, কম্পিউটার সায়েন্স, পদার্থবিদ্যা)

১০. ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন

১১. ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স

এ ছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন

টেকনোলজি, মেকানিক্যাল / ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / অটোমোবাইল / প্রোডাকশন / সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

স্নাতক এবং ডিপ্লোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করা আবশ্যক। সেখানে দেওয়া এনরোলমেন্ট নম্বরের তথ্য এবং অন্যান্য নথি জমা দিয়ে অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনের শেষ দিন ২৫ মে। এই বিষয়ে আরও জানতে ডিআরডিও-র ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন