GAIL Recruitment 2026

গেইল-এ ৭০ জন শিক্ষানবিশ প্রয়োজন, চলতি বছরে গেট উত্তীর্ণ হলেই মিলতে পারে সুযোগ

নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২০
GAIL India Limited

গেইল ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

শিক্ষানবিশ নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেড। সংস্থার বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। চলতি বছরের গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই হবে নিয়োগ। সম্প্রতি সংস্থার তরফে এমন ঘোষণা করা হয়েছে।

Advertisement

সংস্থায় এগ্‌জ়িকিউটিভ ট্রেনি (শিক্ষানবিশ) পদে কর্মী নিয়োগ হবে। মোট শূন্যপদ ৭০। তাঁরা সংস্থার কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল বিভাগে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। প্রথমে তাঁদের এক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। এর পর ই-২ গ্রেড-এ উন্নীত করা হবে তাঁদের। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা।

বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৬ বছর। তবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। তাঁদের ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে স্নাতকে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে।

চাকরিপ্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৮ মার্চ আবেদনের শেষ দিন। এর পর গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। পরবর্তী ধাপে বাছাই প্রার্থীদের গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন