Govt Job 2026

হিল লাইফকেয়ার লিমিটেড-এ চাই অ্যাসোসিয়েট ম্যানেজার, কারা আবেদন করতে পারবেন?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। বার্ষিক বেতন ৫.৮১ লক্ষ টাকা। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৮:৩৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

হিল লাইফকেয়ার লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সংস্থার তরফে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। বার্ষিক বেতন ৫.৮১ লক্ষ টাকা। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে হিল লাইফকেয়ার লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.lifecarehll.com/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ এপ্রিল। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন