JRF Recruitment 2026

জুনিয়র রিসার্চ ফেলো নেবে আইআইইএসটি শিবপুর, আবেদন করবেন কী ভাবে?

অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থ সহায়তায় চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রথম দু’বছর প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। তৃতীয় বছর মাসে ৪২ হাজার টাকা করে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২০:৪৭
আইআইইএসটি শিবপুর।

আইআইইএসটি শিবপুর। ছবি: সংগৃহীত।

শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (আইআইইএসটি) কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো নেবে প্রতিষ্ঠান। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে আয়োজিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। এক জন সুযোগ পাবেন। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থ সহায়তায় চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রথম দু’বছর প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। তৃতীয় বছর মাসে ৪২ হাজার টাকা করে দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড মেকানিক্স অথবা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রার্থীকে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ১০ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Advertisement
আরও পড়ুন