আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।
শিক্ষকতার সুযোগ রয়েছে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-এ। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি বিভাগে শিক্ষক প্রয়োজন। এ জন্য অনলাইনেই জমা নেওয়া হবে আবেদনপত্র।
প্রতিষ্ঠানের হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বিভাগে প্রয়োজন অস্থায়ী শিক্ষক। শূন্যপদ একটি। কাজের মেয়াদ থাকবে প্রথমে একটি সেমেস্টার। সংশ্লিষ্ট বিভাগে পড়াতে হবে ক্লিনিক্যাল সাইকোলজি-র বিশেষপত্র। এর পর শর্তসাপেক্ষে কাজের মেয়াদ বাড়িয়ে তাঁকে সর্বাধিক পাঁচটি সেমেস্টার পড়ানোর দায়িত্ব দেওয়া হবে। মাসিক সাম্মানিকের পরিমাণ হবে ৭৫,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৬০ বছর। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। পাশাপাশি, অ্যাপ্লায়েড বা ক্লিনিক্যাল সাইকোলজিতে থাকতে হবে পিএইচডি। এ ছাড়া, স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে প্রথম বিভাগে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫০০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০০ টাকা জমা দিতে হবে। আগামী ১০ মার্চ আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউ বা স্ক্রিনিং টেস্ট-এর মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।