IIT Kharagpur Recruitment 2026

বাতাসের গুণমান পর্যবেক্ষণের জন্য সেন্সর তৈরি করবে আইআইটি খড়্গপুর, চাই গবেষক

প্রতিষ্ঠানের ‘মেটারিয়ালস সায়েন্স সেন্টার’-এর তরফে একটি গবেষণা প্রকল্পে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট রিসার্চ নিয়োগ করা হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৪:৫৪

ছবি: এআই সহায়তায় প্রণীত।

ঘরের ভিতরে ও বাইরের বাতাসের গুণমান পর্যবেক্ষণের জন্য সেন্সর ব্যবস্থা তৈরি করতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। গবেষণা শুরুর জন্য চাই গবেষক। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দু’জন সুযোগ পাবেন।

Advertisement

প্রতিষ্ঠানের ‘মেটারিয়ালস সায়েন্স সেন্টার’-এর তরফে একটি গবেষণা প্রকল্পে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট রিসার্চ নিয়োগ করা হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি’। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা চাই। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজ়িশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২০ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন