IIFT Recruitment 2026

নিয়োগ সংক্রান্ত কাজে অভিজ্ঞ? সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারেন? চাকরির সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড-এর কলকাতার ক্যাম্পাসে অভিজ্ঞতা সম্পন্ন আধিকারিক প্রয়োজন। তাঁকে ক্যাম্পাসের প্লেসমেন্ট এবং বাণিজ্যিক সমীকরণের কাজের দায়িত্ব পালন করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে প্লেসমেন্ট-এর মাধ্যমে পড়াশোনা শেষে চাকরির সুযোগ পাওয়া যায়। কাজের সেই সুযোগ পাইয়ে দিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকেই বিভিন্ন সংস্থার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হয়। একই সঙ্গে সেই সংস্থায় নিয়োগ সংক্রান্ত বিষয়গুলিও খতিয়ে দেখতে হয়। এই কাজের জন্য অভিজ্ঞ আধিকারিক খুঁজছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)।

Advertisement

প্রতিষ্ঠানের কলকাতার ক্যাম্পাসে উল্লিখিত কাজের জন্য কর্পোরেট রিলেশনস অ্যান্ড প্লেসমেন্ট কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। ওই পদে কাজ করতে আগ্রহীদের অর্থনীতি, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজ়নেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। পাশাপাশি, তাঁদের ইংরেজি ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন।

এ ছাড়াও প্রার্থীদের প্লেসমেন্ট অফিসার পদে অন্তত পাঁচ বছরের কিংবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আধিকারিক হিসাবে ন্যূনতম সাত বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার। পাশাপাশি, বিভিন্ন সংস্থার জনসংযোগ আধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক থাকা জরুরি। কর্পোরেট রিলেশনস অ্যান্ড প্লেসমেন্ট কো-অর্ডিনেটর হিসাবে ওই সমস্ত সংস্থায় যাতে পড়ুয়ারা চাকরির সুযোগ পায়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে।

প্রার্থীদের বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১,০০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আগ্রহীরা অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। তাঁদের ১৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নিতে চলেছে আইআইএফটি, কলকাতা।

Advertisement
আরও পড়ুন