— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বাণিজ্যে ডিগ্রি রয়েছে? হিসাবরক্ষার কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে চাকরি পেতে পারেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে। শূন্যপদ একটি।
দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (আইসিএসআই) হিসাবরক্ষক (অ্যাকাউন্ট্যান্ট) পদে কর্মী নিয়োগ করবে। ওই পদে নিযুক্তকে সংস্থার চেন্নাইয়ের দফতরে কাজ করতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
এই পদে কাজ করতে আগ্রহীদের বাণিজ্যে স্নাতক হলেই চলবে না। আইসিএসআই কিংবা দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া-র (আইসিএআই) সদস্যপদ থাকতে হবে। এ ছাড়াও হিসাবরক্ষার কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
প্রার্থীদের বুককিপিং, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ট্যাক্সেশন, ক্যাশ ম্যানেজমেন্ট-এর মতো বিষয়ে দক্ষতা থাকতে হবে। বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন। এ জন্য তাঁদের সংস্থার ওয়েবসাইট-এর একটি নির্দিষ্ট পোর্টাল মারফত ফর্ম পূরণ করে সমস্ত তথ্য পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি।