জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। ছবি: সংগৃহীত।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) গবেষক প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল অফ সংস্কৃত অ্যান্ড ইন্ডিক স্টাডিজ়-এর একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই প্রকল্পে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) আর্থিক অনুদান দেবে। শূন্যপদ একটি।
ওই কাজের জন্য যাঁরা যোগ বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, তাঁদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকা দরকার। এ ছাড়াও যোগ এবং আয়ুর্বেদ-এর বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র কোনও মান্য পত্রিকায় প্রকাশ হওয়া প্রয়োজন। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মোট এক বছরের চু্ক্তিতে উল্লিখিত পদে কাজ করতে হবে। ওই কাজে নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, এ জন্য ই-মেল মারফত আবেদনপত্র জমা দেওয়া আবশ্যক।
আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। এই বিষয়ে আরও জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।