NCSM Recruitment 2025

বিধাননগরের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামে কর্মীর খোঁজ, আবেদন কী ভাবে?

তাঁদের বেতনকাঠামো হবে মাসে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৮:১১
National Council of Science Museums

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়াম। ছবি: সংগৃহীত।

বিধাননগরের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামে কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই স্বশাসিত প্রতিষ্ঠানের তরফে বুধবারই বিজ্ঞপ্তি প্রকাশ করে সে কথা জানানো হয়েছে। এ জন্য চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানে কিউরেটর-বি পদে নিয়োগ হবে। শূন্যপদ সাতটি। মিউজ়িয়ামে প্রদর্শনীর জন্য নানা বিষয় তত্ত্বাবধান করতে হবে নিযুক্তদের। তাঁদের বেতনকাঠামো হবে মাসে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা।

সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের এমএসসি-তে ফার্স্ট ক্লাস বা বিই/ বিটেক-এ ফার্স্ট ক্লাসের সঙ্গে ন্যূনতম এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে। এ জন্য সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১,৭৭০ টাকা। আগামী ৭ নভেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন