NFDC Job Recruitment 2026

সিনিয়র এগ্‌জ়িকিউটিভ নেবে এনএফডিসি, কাজ ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগে

চুক্তির ভিত্তিতে এক বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হবে। প্রতি মাসে ৭০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৪:৪৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এ রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মস্থল হবে দিল্লি।

Advertisement

ফিন্যান্স এবং অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র এগ্‌জ়িকিউটিভ নিয়োগ করা হবে। সংস্থার জিএসটি রির্টান, টিডিএস রির্টান এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত নানা কাজ করতে হবে। চুক্তির ভিত্তিতে এক বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হবে। প্রতি মাসে ৭০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.nfdcindia.com/) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৩০ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন