NIT Durgapur 2026

নানা পদে গবেষকের খোঁজ চলছে এনআইটি দুর্গাপুরে, আবেদন করা যাবে কী ভাবে?

প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৫:৩২
এনআইটি দুর্গাপুর।

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

গবেষণার কাজে কর্মী নিয়োগ করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো অথবা সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। জুনিয়র রিসার্চ ফেলোকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।সিনিয়ির রিসার্চ ফেলো প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক পাবেন। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। যদি ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তা হপ্লেও আবেদন করা যাবে। এ ছাড়াও আরও একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং স্টুডেন্ট ইন্টার্ন নেওয়া হবে। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।

আবেদন করবেন কী ভাবে?

এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে (https://nitdgp.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ এপ্রিল ২০২৬।

Advertisement
আরও পড়ুন