Govt Jobs for Engineers 2026

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ উচ্চশিক্ষিত? বিশেষ বিভাগে মিলবে কাজের সুযোগ, কী ভাবে আবেদন করবেন?

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনটিপিসি) সিনিয়র ম্যানেজার পদে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে। নিযুক্তেরা প্রতি মাসে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১২:০৩
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনটিপিসি)।

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনটিপিসি)। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। তাঁদের সিনিয়র ম্যানেজার পদে কাজ করতে হবে। সংস্থার গ্রিন কেমিক্যালস বিভাগে নিযুক্তদের কাজ করতে হবে। শূন্যপদ আটটি।

Advertisement

সংশ্লিষ্ট পদে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনটিপিসি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ উচ্চশিক্ষিতদের আবেদন গ্রহণ করবে। তাঁদের ১৫ বছর ফার্টিলাইজ়ার, মেথানল, ইউরিয়া, অ্যামোনিয়া উৎপাদন সংস্থার কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

সংশ্লিষ্ট পদে প্রার্থীদের নথি যাচাইয়ের পর পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াও মেডিক্যাল টেস্টও করা হবে। এর পর তাঁদের গ্রিন কেমিক্যালস বিভাগে নিয়োগ করবে এনটিপিসি। উল্লিখিত পদে নিযুক্তেরা প্রতি মাসে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। তাঁদের বয়স ৪৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

এনটিপিসি লিমিটেড-এর ওয়েবসাইট মারফত প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনমূল্য ৫০০ টাকা। আবেদনের শেষ দিন ১৬ মার্চ। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ই-মেল মারফত যোগাযোগ করে নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন