Recruitment in Powergrid 2026

৬৫০-এর বেশি শূন্যপদে কর্মী নেবে পাওয়ারগ্রিড, কারা কোন পদে আবেদন করতে পারবেন?

ডিপ্লোমা ট্রেনি, জুনিয়র অফিসার ট্রেনি এবং জুনিয়র টেকনিশয়ান ট্রেনি নিয়োগ করা হবে। সব মিনিয়ে শূন্যপদ ৬৫০-এর বেশি। ডিপ্লোমা ট্রেনি পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৫:৩২
পাওয়ারগ্রিড।

পাওয়ারগ্রিড। ছবি: সংগৃহীত।

পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ডিপ্লোমা ট্রেনি, জুনিয়র অফিসার ট্রেনি এবং জুনিয়র টেকনিশয়ান ট্রেনি নিয়োগ করা হবে। সব মিনিয়ে শূন্যপদ ৬৫০-এর বেশি। ডিপ্লোমা ট্রেনি পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। জুনিয়র অফিসার ট্রেনি পদে আবেদনের বিবিএ অথবা এমবিএ এবং চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হওয়া চাই। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) ডিগ্রি থাকতে হবে জুনিয়র টেকনিশয়ান ট্রেনি পদে আবেদনের জন্য। প্রার্থীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে পাওয়ারগ্রিড-এর ওয়েবসাইটে (www.powergrid.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য বরাদ্দ টাকাও জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ মে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন