Project Associate Jobs 2026

গবেষণার কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগ করবে বোস ইনস্টিটিউট, আবেদনের শর্ত কী?

বোস ইনস্টিটিউট-এর একটি গবেষণা প্রকল্পে ডিএনএ প্যাকেজিং সংক্রান্ত বিষয় নিয়ে কাজ চলছে। তাতেই প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৩:৩০
বোস ইনস্টিটিউট।

বোস ইনস্টিটিউট। নিজস্ব চিত্র।

বোস ইনস্টিটিউট-এ প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই পদে নিযুক্ত ব্যক্তিকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি। তাঁকে ডিএনএ প্যাকেজিং সংক্রান্ত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের কৃষিবিজ্ঞান, ন্যাচরাল সায়েন্সেস, ফার্মাসি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি, তাঁদের কোনও শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনও গবেষণা কেন্দ্রে ডিএনএ টেকনোলজি, প্রোটিন এক্সপ্রেশন, পিউরিফিকেশন সংক্রান্ত কাজে অন্তত দু’বছরের পূর্ব-অভিজ্ঞতাও থাকা প্রয়োজন।

অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি ব্যক্তিরা উল্লিখিত পদের জন্য আবেদনের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এর (গেট) মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৩ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে সমস্ত নথি পাঠিয়ে আবেদনপত্র ডাকযোগে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১০ জুলাই। এই বিষয়ে বিশদ জানতে বোস ইনস্টিটিউটের ওয়েবসাইটে (jcbose.ac.in)-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন