Govt Jobs for Graduates 2026

স্নাতকদের কাজের সুযোগ দিচ্ছে রাইটস লিমিটেড, কোন বিভাগে যোগদান করা যাবে?

রাইটস লিমিটেড-এ অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স (এইচআর) পদে স্নাতকদের নিয়োগ করা হবে। মোট ১৫টি পদের জন্য আবেদন চাওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৩:১০

ছবি: সংগৃহীত।

স্নাতকদের চাকরির সুযোগ রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড-এ। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স (এইচআর) পদে স্নাতকদের নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় পাশ করতে হবে। মোট ১৫টি পদের জন্য আবেদন চাওয়া হয়েছে।

Advertisement

উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসের বেতন হিসাবে ২০,০০০ টাকা থেকে ৬৬,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। নিয়োগের পর তাঁদের হিউম্যান রিসোর্স সংক্রান্ত কাজ শেখানোর জন্য এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। এর পর সংস্থার বিভিন্ন দফতরে তাঁদের কাজ চলবে।

দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু-সহ মোট ১৪টি শহরে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। ইংরেজি ভাষার দক্ষতা, ডেটা অ্যানালিসিস এবং রিজ়নিং সংক্রান্ত বিষয়ে পরীক্ষা হতে চলেছে। প্রার্থীদের মোট আড়াই ঘণ্টার পরীক্ষায় ১২৫টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পাশ করার পর প্রার্থীদের সমস্ত নথি যাচাই করে নেবেন কর্তৃপক্ষ। এর পর নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট মারফত অনলাইনে সমস্ত নথি জমা দিতে হবে। ২৭ মার্চ আবেদনের শেষ দিন। কবে পরীক্ষা নেওয়া হবে কিংবা অ্যাডমিট কার্ড কী ভাবে পাওয়া যাবে— সেই সংক্রান্ত তথ্য ওয়েবসাইট মারফত জানানো হবে।

Advertisement
আরও পড়ুন