স্পাইসেস বোর্ড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। ওই সংস্থায় ট্রেনি অ্যানালিস্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি।
স্পাইসেস বোর্ড-এ নিযুক্তদের কাজ করতে হবে। তাঁদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে চাহিদা অনুযায়ী ওই মেয়াদ বৃদ্ধি করা হতেও পারে।
রসায়ন, মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতকেরা ওই পদে কাজের সুযোগ পেতে পারেন। উল্লিখিত সংস্থায় কোনও প্রশিক্ষণের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীদের ট্রেনি অ্যানালিস্ট পদে নিয়োগ করা হবে না। নিযুক্তদের সংস্থার মুম্বইয়ের দফতরে কোয়ালিটি ইভালুয়েশন ল্যাবরেটরিতে কাজ করতে হবে।
নিযুক্তেরা প্রতি মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। প্রার্থীদের যোগ্যতা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেবে ওই সংস্থা। তাই আগ্রহীদের ওই দফতরেই ২৭ ফেব্রুয়ারি জীবনপঞ্জি, কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্র নিয়ে পৌঁছে যেতে হবে।