SAI Recruitment 2026

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় প্রজেক্ট টেকনিক্যাল অফিসার চাই, আবেদনের শেষ দিন কবে?

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন অথবা পুষ্টিবিদ্যা বিষয়ে স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা দরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৯:০৩
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মখালি।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মখালি। ছবি: সংগৃহীত।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) দিচ্ছে চাকরির সুযোগ। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাই-এর ওয়েবসাইটে। সাই-এর স্পোর্টস সায়েন্স ডিভিশনের তরফে এই নিয়োগ।

Advertisement

প্রজেক্ট টেকনিক্যাল অফিসার ৩ নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। মোট শূন্যপদ তিনটি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৮ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন অথবা পুষ্টিবিদ্যা বিষয়ে স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১ মে আবেদনের শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন