Summer Research Internship 2026

স্নাতকদের হাতেকলমে কাজে শেখার সুযোগ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে ইন্টার্নের খোঁজ চলছে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্লাস্টার ইনোভেশন সেন্টারে ইন্টার্ন হিসাবে স্নাতকেরা যোগদান করতে পারবেন। এ জন্য তাঁদের নির্দিষ্ট বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১১:১৫
দিল্লি বিশ্ববিদ্যালয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ইন্টার্ন হিসাবে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাবেন স্নাতকেরা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস্টার ইনোভেশন সেন্টারে তাঁদের কাজ শেখাবেন বিশেষজ্ঞেরা।

Advertisement

গণিত, ভূগোল, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ন্যানোবায়োটেকনোলজি, গেম ডিজ়াইন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করছেন— এমন পড়ুয়ারা ইন্টার্ন হিসাবে কাজ শেখার সুযোগ পাবেন। তবে, প্রশিক্ষণ চলাকালীন আলাদা করে কোনও ভাতা দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের তরফে যে সব প্রকল্পে ইন্টার্নদের নেওয়া হবে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। পড়ুয়ারা সেই তালিকা দেখে কোন প্রকল্পের অধীনে কাজ শিখতে চান, তা বেছে নিতে পারবেন। এর পর তাঁদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র ৩০ মে পর্যন্ত পাঠাতে পারবেন। আবেদনের জন্য জীবনপঞ্জি এবং কোন প্রকল্পে কেন কাজ করতে চান, তা সংক্ষেপে লিখে পাঠানো প্রয়োজন। কী ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, তা পরে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হবে।

Advertisement
আরও পড়ুন