প্রতীকী ছবি।
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে কর্মখালি। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা বদলাতে পারে।
বিজ়নেস অ্যানালিস্ট নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিঞ্জিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা প্রয়োজন। মাস্টার অফ অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকলে অগ্রাধিকার মিলবে। সংশ্লিষ্ট বিভাগে চার থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। কম্পিউটারে কাজে দক্ষতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আবেদন করবেন কী ভাবে?
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ মে। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।