JRF Recruitment 2026

চাই জুনিয়র রিসার্চ ফেলো, প্রকল্পে অর্থ সহায়তায় এএনআরএফ, আবেদন প্রক্রিয়া শুরু বিশ্বভারতীতে

গবেষণা প্রকল্পে কাজে চার বছরের জন্য নিয়োগ করা হবে এই পদে। প্রয়োজনে সে মেয়াদ বৃদ্ধিও হতে পারে। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:৪১
বিশ্বভারতী।

বিশ্বভারতী। ছবি: সংগৃহীত।

বিশ্বভারতীতে রয়েছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগের তরফে নিয়োগ করা হবে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। গবেষণা প্রকল্পের কাজে চার বছরের জন্য নিয়োগ করা হবে এই পদে। প্রয়োজনে সে মেয়াদ বৃদ্ধিও হতে পারে। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত। প্রথম দু’বছর প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে দেওয়া হবে। তারপর থেকে মাসে ৪২ হাজার টাকা করে মিলবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যায় মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ৩০ এপ্রিল আবেদন প্রক্রিয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন