Railway Group D level Job

রেলে গ্রুপ ডি পদে চাকরির জন্য কোন যোগ্যতা প্রয়োজন, কী পরীক্ষা হয়? রইল খুঁটিনাটি

রেলে গ্রুপ ডি যোগ্যতার মানদণ্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) তৈরি করে। সাধারণত, গ্রুপ ডি লেভেল এক যোগ্যতার মানদণ্ডে চারটি প্রধান দিক রয়েছে। যেগুলি প্রার্থীদের পূরণ করা বাধ্যতামূলক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৯:৪৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রেলে গ্রুপ ডি পদে চাকরি করতে হলে চাই বিশেষ যোগ্যতা। পাশাপাশি উত্তীর্ণ হতে হয় বিশেষ পরীক্ষায়ও। এই প্রতিবেদনে রইল গ্রুপ ডি লেভেল-এক পদে চাকরির জন্য আবেদনের যোগ্যতা, পরীক্ষার পদ্ধতির খুঁটিনাটি।

Advertisement

যোগ্যতা:

রেলে গ্রুপ ডি যোগ্যতার মানদণ্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) তৈরি করে। সাধারণত, গ্রুপ ডি লেভেল-এক যোগ্যতার মানদণ্ডে চারটি প্রধান দিক রয়েছে। যেগুলি প্রার্থীদের পূরণ করা বাধ্যতামূলক।

১) গ্রুপ ডি লেভেল এক পরীক্ষায় বছর জন্য বয়সের ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৩ বছর ধার্য করা হয়েছে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে ছাড় থাকে।

২) প্রার্থীকে ভারত, নেপাল, ভুটানের নাগরিক হতে হবে।

৩) প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর কাছে কেন্দ্র বা রাজ্য সরকার প্রদত্ত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার শংসাপত্র থাকতে হবে। টেকনিক্যাল বিভাগের গ্রুপ-ডি পদে আবেদনের জন্য, মাধ্যমিকের সঙ্গে ন্যাশনাল কাউন্সিল অফ ট্রেনিং ইন ভোকেশনাল ট্রেডস, স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অথবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউড থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে ।

প্রার্থীদের মেডিক্যাল ফিটনেস পরীক্ষায় পাশ করতে হয়। নথি যাচাইয়ের জন্য ডাকা হয় যে সব প্রার্থীকে, তাঁদের রেলওয়ে প্রশাসন দ্বারা পরিচালিত প্রয়োজনীয় মেডিক্যাল ফিটনেস-এর পরীক্ষায় পাশ করতে হয়। মূলত চোখের পরীক্ষার উপরই বেশি নজর দেওয়া হয়।

পাঠ্যক্রম

আরআরবি গ্রুপ-ডি লেভেল এক-এ মূলত চারটি বিষয়কে কেন্দ্র করে প্রশ্নপত্র তৈরি হয়। গণিত, রিজ়নিং, সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি থাকে। কম্পিউটার বেসড পরীক্ষা (সিবিটি), শারীরিক পরীক্ষা বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (পিইটি), নথি যাচাইকরণ—এই ধাপগুলিতে সফল ভাবে উত্তীর্ণ হতে পারলেই, মেধার ভিত্তিতে চাকরির সুযোগ মেলে।

Advertisement
আরও পড়ুন