Govinda Controversy

‘ওঁর ছেলে হয়েও ৯০টা অডিশন দিতে হয়েছে’! হর্ষবর্ধনের পাশে নেই বাবা গোবিন্দ? অভিযোগ সুনীতার

ছেলে হর্ষবর্ধনের পাশে কোনও ভাবেই নাকি দাঁড়াননি বাবা গোবিন্দ। অভিনয়জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেননি। গোবিন্দের বিরুদ্ধে অভিযোগ স্ত্রী সুনীতার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৩
গোবিন্দের বিরুদ্ধে অভিযোগ স্ত্রী সুনীতার

গোবিন্দের বিরুদ্ধে অভিযোগ স্ত্রী সুনীতার ছবি: সংগৃহীত।

অভিনেতা গোবিন্দ আর তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে নিয়ে আলোচনার শেষ নেই। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথাই বলেছেন তাঁরা। এ বার গোবিন্দের বিরুদ্ধে আরও এক অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী। ছেলে হর্ষবর্ধনের পাশে নাকি কোনও ভাবেই দাঁড়াননি বাবা গোবিন্দ। ছেলেকে অভিনয়জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেননি। এ প্রসঙ্গে কী বললেন অভিনেতা?

Advertisement

যদিও এই অভিযোগ মানতে নারাজ অভিনেতা। তাঁর দাবি, ছেলের জন্য প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কথা বলেছিলেন তিনি। গোবিন্দ কথা বলার পরেই সাজিদ নাকি হর্ষবর্ধনকে ছবি তৈরির অনেক কিছু শিখিয়েছেন। কিন্তু সুনীতার আক্ষেপ, ইন্ডাস্ট্রিতে বাকি অভিনেতারা তাঁদের সন্তানদের যে ভাবে সাহায্য করেন, তার বিন্দুমাত্র নিজের ছেলের জন্য করেননি গোবিন্দ।

সুনীতা বলেন, “অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সুনীল শেট্টী থেকে জ্যাকি শ্রফ-সহ যাঁরা আছেন তাঁরা নিজেদের ক্ষমতা অনুযায়ী সন্তানদের সাহায্য করেছেন তাঁদের কেরিয়ার সাজাতে। আমি তাই গোবিন্দকে প্রশ্নও করেছিলাম, তুমি কেমন বাবা? যদি তুমি নিজের ছেলেকেই সাহায্য না করো। আমি সত্যিই বুঝতে পারি না, উনি কী ভাবেন! গোবিন্দের ছেলে হওয়া সত্ত্বেও হর্ষবর্ধনকে ৯০টা অডিশন দিতে হয়েছে। আসলে গোবিন্দ যাঁদের সঙ্গে মেশেন তাঁরাই ভাল নয়।” যদিও অভিনেতা এই অভিযোগ মানতে নারাজ। শোনা যাচ্ছে, সাজিদ খানের আগামী ছবির মাধ্যমে বড়পর্দায় হাতেখড়ি হবে হর্ষবর্ধনের।

Advertisement
আরও পড়ুন