Neel Bhattacharya

নতুন সিরিজ়ের কাজ শুরু করলেন নীল ভট্টাচার্য! কোন নায়িকার সঙ্গে জুটিতে দেখা যাবে তাঁকে?

সম্প্রতি তাঁর নতুন ছবির ঘোষণা হয়েছে। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিক শেষ করেই ছবির কাজ শুরু করছেন নীল। এ বার নতুন সিরিজ়ে দেখা যাবে তাঁকে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৪:১২
Actor Neel Bhattacharjee will be seen opposite Anusha Vishwanathan in Debalay Bhattacharya web series

নীল ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

নীল ভট্টাচার্যের সাম্প্রতিক ধারাবাহিক শেষ হতেই একের পর এক নতুন কাজের ঘোষণা হচ্ছে। অভিনেতাকে নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি তাঁর নতুন ছবির ঘোষণা হয়েছে। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিক শেষ করেই ছবির কাজ শুরু করছেন নীল। অন্দরের খবর, দেবালয় ভট্টাচার্য পরিচালিত একটি ‘মাইক্রো ড্রামা’-তেও দেখা যাবে নীলকে। বিপরীতে কে?

Advertisement

খবর, এই নতুন ছোট সিরিজ়ে নীলের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। পরিচালক দেবালয় বললেন, “বেশ অন্য ধরনের একটা কাজ হচ্ছে। এটা একটা মাইক্রো সিরিজ়। এক মিনিট করে এক-একটি পর্ব। যা দেখানো হবে মোট ৫০টি পর্বে। তিন দিনের শুটিং। ‘জ়ি ফাইভ’-এর একটি বুলেট সিরিজ় বলা যায় এটাকে। শুটিংটাও হচ্ছে অন্য ভাবে। ধরনটা আলাদা। প্রথম বার করছি, ভাল লাগছে। এই সিরিজ়টি প্রযোজনার দায়িত্বে যিশু (সেনগুপ্ত) এবং সৌরভের (দাস) সংস্থা। গল্পে ভিন্ন স্বাদ রয়েছে।”

পরিচালক জানিয়েছেন, এই সিরিজ়ে যেমন রয়েছে প্রেম,,তেমনই আবার দেখা যাবে প্রতিশোধের কাহিনিও। অনুষা সম্প্রতি শুটিং করছিলেন মৈনাক ভৌমিকের নতুন সিরিজ় ‘বিদায়’-এর। সেখানে শাওন চক্রবর্তীর সঙ্গে জুটিতে দেখা যাবে তাঁকে। এই নতুন ছোট সিরিজ়ে নীল-অনুষার জুটি দর্শকের কেমন লাগে, সেটাই দেখার।

Advertisement
আরও পড়ুন