Actress Death

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কী এমন ঘটেছিল অভিনেত্রী সুভাষিণীর সঙ্গে? কী তথ্য হাতে এল পুলিশের কাছে

ছোটপর্দার অভিনেত্রী সুভাষিণীর মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। একে একে উঠে আসছে তথ্য। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কী এমন ঘটেছিল তাঁর সঙ্গে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৯:৩৪
সুভাষিণীর সঙ্গে কী ঘটেছিল?

সুভাষিণীর সঙ্গে কী ঘটেছিল? ছবি: সংগৃহীত।

রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের। ৬ এপ্রিল চেন্নাইয়ে নিজের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে হতভম্ব তাঁর সহ-অভিনেতারা। মাত্র ৩৬ বছর বয়স হয়েছিল তাঁর। তাঁর মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ। একে একে উঠে আসছে নানা তথ্য। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কী এমন ঘটেছিল তাঁর সঙ্গে?

Advertisement

শ্রীলঙ্কার মেয়ে সুভাষিণী অভিনেত্রী হওয়ার স্বপ্ন বুকে নিয়ে চেন্নাইয়ে আসেন। তামিল বিনোদনজগতে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না। অডিশন, ছোট ছোট চরিত্র এবং কঠিন প্রতিযোগিতার মধ্যে দিয়েই তাঁকে এগোতে হয়েছে। তবে নিজের অধ্যবসায় ও অভিনয়ের প্রতি গভীর ভালবাসার মাধ্যমে ধীরে ধীরে নতুন নতুন সুযোগ পেতে শুরু করেন। ‘কয়াল’ ধারাবাহিকের মাধ্যমে নিজের জমি শক্ত করেন অভিনেত্রী। বছর দুয়েক আগে বিবিন চন্দ্রকে বিয়ে করেন। স্বামীর প্রেমে হাবুডুবু সুভাষিণী। সমাজমাধ্যমে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। প্রেমদিবসেও স্বামীর প্রতি প্রেম নিবেদন করেছিলেন। সেই স্বামীর সঙ্গেই নাকি মৃত্যুর আগে ঝামেলা হয়েছিল ভিডিয়োকলে। তার পরেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ।

যদিও দু’দিন আগেও অভিনেত্রী ঘুরতে যাওয়ার ছবি দেন সমাজমাধ্যমে। জঙ্গলের মাঝে বসে আছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘‘আমার জীবন যেমন চলছে।’’ কোনও ভাবে খারাপ থাকার কিংবা মানসিক ভাবে বিপর্যস্ত থাকার ইঙ্গিত ছিল না সমাজমাধ্যমে। সুভাষিণীর এমন অকালপ্রয়াণে আহত অনুরাগীরা। কেউ দোষ দিয়েছেন তাঁর স্বামীকে। কেউ কেউ আবার বলেছেন, ‘‘বাইরে থেকে দেখলে বোঝাই যায় না, আসলে কার কোথায় আসল ক্ষত লুকিয়ে থাকে।’’ তবে এই মুহূর্তে তাঁর স্বামী কোথায় আছেন, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।

Advertisement
আরও পড়ুন